নেদারল্যান্ডে চাকরি নয়, পরিচ্ছন্নতার পাঠ শেখানো বিট্টু কী চান? জানালেন দারুণ প্ল্যান
মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াবরার বাসিন্দা বিট্টু। বিএসসি-র দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার ফাঁকেই একদিন খেয়াল চাপে নিজের এলাকার নদী তীরবর্তী জায়গাটিকে পরিষ্কার করার। সমাজমাধ্যমে বিভিন্ন এলাকার ‘Before’, ‘After’ ছবি দেখে অভ্যস্ত বিট্টুর জেদ চেপে যায়। চলতি বছরের ২৬ জানুয়ারি শুরু করেন সাফাই অভিযান। নিজের জমানো অর্থ থেকে কিনে ফেলেন সাফাইয়ের সরঞ্জাম। এর পরে স্থানীয় আজনার (Ajnar) নদী পরিষ্কারের কাজ শুরু করেন। নদীতে জমে থাকা প্রচুর পরিমাণে প্লাস্টিক, শেওলা ও আবর্জনা সরিয়ে ফেলেন।