উত্তমকুমারের শতবর্ষে ‘হৃদয়হরণ’–এর প্রস্তুতি, পুজোয় এই প্যান্ডেলে গেলে অনুভব করা যাবে মহানায়কের উপস্থিতিও!
এই সময়: নতুন কাজে বহাল ড্রাইভারের নাম জানতে চেয়েছিলেন মালিক। ক’সেকেন্ড ভেবে ড্রাইভার বলেছিল, ‘আজ্ঞে হৃদয়হরণ’। ৬৩ বছর আগে, ১৯৬৩–তে মুক্তিপ্রাপ্ত ‘দেয়া–নেয়া’ ছবির সেই নায়কের এ বার জন্মশতবার্ষিকী। ফিল্মের নায়িকা ড্রাইভারের নাম ‘হৃদয়হরণ’ শুনে যতই বিরক্ত হোন না কেন, এই ২০২৬–এও এমন বঙ্গমহিলা পাওয়া কঠিন, যাঁর হৃদয় ওই নায়ক হরণ করেননি! বাংলার একমাত্র মহানায়ক উত্তমকুমারকেই এ বার পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে সমাজসেবী সঙ্ঘ। ৮১তম বছরে তাদের পুজোর ক্যাচলাইন ‘মহাপুজোয় মহানায়ক’, সবচেয়ে বড় আকর্ষণ বলতে মণ্ডপে মহানায়কের উপস্থিতি!