ছৌ নাচের কৌশল জিমন্যাস্টিক্সে মিশিয়ে চমক এবাদুলের - 24 Ghanta Bangla News
Home

ছৌ নাচের কৌশল জিমন্যাস্টিক্সে মিশিয়ে চমক এবাদুলের

Spread the love

জিমন্যাস্টিক্স পরিমণ্ডলে ‘ট্র্যাক জাম্প’, ‘ফ্রন্ট ট্রাম’, ‘হ্যান্ডস্ট্যান্ড রোল’, ‘ফরওয়ার্ড রোল’, ‘ব্যাকওয়ার্ড রোল’, ‘আর্চ’ পরিচিত শব্দ। এবাদুল লক্ষ্য করেন, এই বিভিন্ন কসরতের সঙ্গে সাদৃশ্য রয়েছে জেলার ছৌ নাচের বীররসের। দেরি না-করে তিনি জিমন্যাস্টিক্সের সঙ্গে ছৌ নাচের কিছু কৌশল মিশিয়ে নিয়ে আসেন অভিনবত্ব।

চলতি মাসে রাজ্য জিমন্যাস্টিক্সের আসর বসে হুগলির উত্তরপাড়ায়। সেখানেই নতুন কৌশলে বাজিমাত শিক্ষার্থীদের। এবাদুল বলছেন, ‘ছৌ নাচের সঙ্গে খুব মিল রয়েছে জিমন্যাস্টিক্সের বিভিন্ন কসরতের। আমাদের জেলায় অধিকাংশ পড়ুয়া ছৌ নাচের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত। প্রতিযোগিতার জন্য দল বাছতে গিয়ে মনে হয়েছিল, জিমন্যাস্টিক্সে যদি ছৌ নাচের কৌশল যুক্ত করা যায়, তা হলে কেমন হয়!’

যেমন ভাবা, তেমনি কাজ। বেশ কিছু স্কুল এবং কলেজ পড়ুয়াদের নিয়ে এবাদুল শিবির শুরু করেন ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের মাঠে। তিনি বলছেন, ‘এদের যখন শিবিরে ডাকা হয়েছিল, তাদের জিমন্যাস্টিক্স সম্বন্ধে খুব স্বচ্ছ ধারণা ছিল না। কিছু ছেলে জিমন্যাস্টিক্স নামটাই শুধু শুনেছে, বাকি কিছুই জানে না। কিন্তু ওদের জিমন্যাস্টিক্সের কিছু কৌশল দেখাতেই লাফিয়ে উঠল। বলল, ছৌ নাচে ওরা এই কসরতগুলো করে দক্ষতার সঙ্গে। দ্রুত ওরা বিষয়টার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *