Amul Price Cut: দুর্গাপুজোর আগেই ৭০০ প্রোডাক্টের দাম কমিয়ে দিল Amul, কোন জিনিসের কত দাম হচ্ছে, জেনে নিন - Bengali News | Milk to Paneer, Cheese, Ice Cream Gets Cheaper, Amul Cuts Price of 700 Products Ahead of Festive Season - 24 Ghanta Bangla News
Home

Amul Price Cut: দুর্গাপুজোর আগেই ৭০০ প্রোডাক্টের দাম কমিয়ে দিল Amul, কোন জিনিসের কত দাম হচ্ছে, জেনে নিন – Bengali News | Milk to Paneer, Cheese, Ice Cream Gets Cheaper, Amul Cuts Price of 700 Products Ahead of Festive Season

Spread the love

নয়া দিল্লি: উৎসবের মরশুম মানেই যেমন দিন-রাত ঘুরে প্যান্ডেল হপিং, সঙ্গে দারুণ খাওয়া-দাওয়া। পুজোর মুখেই বিরাট সুখবর। একধাক্কায় ৭০০ পণ্যের দাম কমাল আমুল। জিএসটির স্ল্যাবে বদল হওয়ার পরই দামে এই পরিবর্তন। আগামিকাল, ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে।

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যারা আমুল ব্রান্ড নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা ঘোষণা করেছে যে জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর ৭০০-রও বেশি পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ঘি, মাখন, দুধ, আইসক্রিম, চিজ, পনির, চকোলেট, কনডেন্সড মিল্ক, পিনাট স্প্রেড, ফ্রোজেন স্ন্য়াক্স, বিভিন্ন বেকারি পণ্য ও মল্ট ভিত্তিক ড্রিঙ্কের দাম কমতে চলেছে আগামিকাল থেকে।

পুজোর মুখেই আমুলের একাধিক পণ্যের দাম কমায় উপকৃত হবেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *