উঠল রেফারেলের নিয়ম, স্বাস্থ্যে রিইম্বার্সমেন্টের পথ সরল করতে উদ্যোগ রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

উঠল রেফারেলের নিয়ম, স্বাস্থ্যে রিইম্বার্সমেন্টের পথ সরল করতে উদ্যোগ রাজ্যের

Spread the love

এই সময়: রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং স্বাস্থ্য প্রকল্পের উপভোক্তাদের চিকিৎসা খরচের রিইম্বার্সমেন্টের পথ আরও সহজ করল রাজ্য অর্থ দপ্তর। বেসরকারি ক্ষেত্রে মূল রোগের চিকিৎসার পাশাপাশি কো-মর্বিডিটি (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা) চিকিৎসার ক্ষেত্রে এতদিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে মূল চিকিৎসকের পৃথক সুপারিশপত্র বা রেফারেল লাগত। অন্যথায় মিলত না চিকিৎসার খরচ। এই নিয়মটি নিয়ে সরকারি কর্মচারী ও পেনশনারদের হয়রানির মুখে পড়তে হচ্ছিল বলে বহু দিন ধরেই অভিযোগ উঠছিল। সম্প্রতি অর্থ দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এখন থেকে এই ধরনের চিকিৎসায় মূল চিকিৎসকের রেফারেল নেওয়ার নিয়ম তুলে নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *