PM Modi BRICS Summit: ‘আজ ভারতে স্টার্টআপ বিপ্লব হচ্ছে’, পুতিনকে পাশে নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী | PM Narendra Modi Says India is Going Through Start Up Revelation Ahead of BRICS Summit 2026
ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: ভারতে বসছে ব্রিকস সম্মেলনের আসর। আগামিকাল, ১২ সেপ্টেম্বর থেকে শুরু ব্রিকস লিডারস সামিট। এই সামিটে যোগ দিতে আসছেন একাধিক রাষ্ট্রনেতা। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেন তাঁর সঙ্গে। বৈঠক শেষে ভারত মণ্ডপমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেন-
- আজ ভারতে স্টার্টআপ বিপ্লব হচ্ছে। দুই লক্ষেরও বেশি স্টার্টআপ, ১২০টিরও বেশি ইউনিকর্নকে নিয়ে ভারত আজ গ্লোবাল সলিউশনের হাব হয়ে উঠছে। এর এক ঝলক আপনারা ব্রিকস: ভারত ইনোভেটসে দেখতে পাবেন।
- বিগত ১২ বছরে ভারত এই মন্ত্রকে অর্থনীতি ও বাণিজ্য নীতির ভিত্তি বানিয়েছে। ভারত শক্তি থেকে প্রযুক্তি পর্যন্ত সাপ্লাই চেইনকে আরও নিপুণ ও বিশ্বাসযোগ্য করেছে। এরই ফল হল বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারত আজ বৃদ্ধি ও স্থিতিশীলতার ভরসা দিচ্ছে। আমরা রাস্তা, রেলওয়ে ও বন্দরের দ্রুত বৃদ্ধি করছি। এর সঙ্গে জাহাজ তৈরি, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম, ক্রিটিকাল মিনারেল এবং বায়োটেকের মতো গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক ক্ষেত্রে নতুন ক্ষমতা দেখিয়েছি। এই ক্ষেত্রগুলিতে ভারত বৈশ্বিক ব্যবসার জন্য নতুন ক্ষেত্র হিসাবে উঠে এসেছে। এই জন্য মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া সাহায্য করছে।
- ভারতে আয়োজিত ব্রিকস ফোরাম এখনও পর্যন্ত সবথেকে বড় ব্রিকস বিজনেস ফোরাম। ভারতের অধীনে ব্রিকসের থিম হল- বিল্ডিং ফর রেজিলিয়েন্স-ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি।
- ব্রিকসের অর্থনৈতিক শক্তি দুই গুণ গতিতে বেড়েছে। বৈশ্বিক অর্থনীতির জন্যও ব্রিকস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের দেশে উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্রিকসের বৃদ্ধি, গতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।