Minor Marriage Arrest | নাবালিকা স্ত্রীর সন্তান জন্মের পরেই গ্রেপ্তার বাবা
নাবালিকা স্ত্রীর সন্তান জন্মের পর গ্রেফতার হলেন ২১ বছরের যুবক। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সন্ধিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ১৭ বছরের নাবালিকাকে বিয়ে করেছিলেন রাহুল মণ্ডল। বুধবার গড়বেতার একটি নার্সিংহোমে নাবালিকা সন্তান প্রসব করার পরই বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।