INDvsWI : ভারতকে শেষ চারে তুললেন ব্রাত্য সঞ্জু! - Bengali News | Sanju Samson helps India to win against West Indies and qualified for semi final - 24 Ghanta Bangla News
Home

INDvsWI : ভারতকে শেষ চারে তুললেন ব্রাত্য সঞ্জু! – Bengali News | Sanju Samson helps India to win against West Indies and qualified for semi final

Spread the love

কলকাতা : ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় ! একমাস আগেও ভারতীয় দলে নিয়মিত ছিলেন না সঞ্জু স্যামসন। ক্রমাগত বাইরে বসতে হচ্ছিল তাঁকে। বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন নামিবিয়া ম্যাচে, কারণ অভিষেক শর্মা ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকে আজকের ইডেন দেখল সঞ্জুর পুনর্জন্ম। ৫০ বলে ৯৭ রান করে তিনি প্রমান করলেন, সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তাঁর ব্যাটিং। তাঁর ব্যাটের জোরেই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ভারত পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যে বিদায় হয়েছিল ভারতের, ২০২৬ সালে সেই ভয়ঙ্কর ক্যারিবিয়ানকে হারিয়ে যেন একটা বৃত্ত সম্পূর্ণ করলেন সূর্যরা।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার শাই হোপ ও রস্টন চেজ। পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল বিনা উইকেট হারিয়ে ৪৫। সপ্তম ওভারে ভারতকে প্রথম সাফল্য এনে দেন বরুণ চক্রবর্তী। ভাল শুরু করেও হেটমায়ার আউট হলেন ২৭ রানে। একই ওভারে হেটমায়ারসহ ২ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা। জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল পঞ্চম উইকেটে গড়লেন ৭৬ রানের পার্টনারশিপ। ওয়েস্ট ইন্ডিজকে ২০০র মধ্যে আটকে রাখলেও সাদামাটা বোলিং ভারতীয় ইউনিটের। ২০ ওভারে ১৯৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী – দু’জনেই ৪ ওভারে ৪০ রান দিয়েছেন। দু’জনেরই ভাগ্যে ১ উইকেট।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *