India Returns | পেট্রাপোল সীমান্ত দিয়ে ৪৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
৪৭ জন বাংলাদেশি নাগরিককে পেট্রাপোল-বনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হলো। পেট্রাপোল-বনাপোল সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। কড়া নিরাপত্তায় জিরো লাইনে তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা অবৈধ ভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ বিএসএফের।