‘বিশ্বাস করতে শিখিয়েছেন...’, যে ভাবে নীরবে ঝাড়খণ্ডের পরবর্তী প্রজন্মকে তৈরি করছেন ধোনি - 24 Ghanta Bangla News
Home

‘বিশ্বাস করতে শিখিয়েছেন…’, যে ভাবে নীরবে ঝাড়খণ্ডের পরবর্তী প্রজন্মকে তৈরি করছেন ধোনি

Spread the love

ধোনি এখনও নজর রাখেন ঝাড়খণ্ডের ক্রিকেটে

ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (JSCA) সচিব এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ তিওয়ারি জানিয়েছেন, সুযোগ পেলেই ধোনি রাঁচির স্টেডিয়ামে চলে আসেন। সৌরভ বলেন, ‘যখনই ওর সময় হয় এবং ও রাঁচিতে থাকে, তখন স্টেডিয়ামে আসে। জুনিয়র থেকে সিনিয়র, ক্যাম্প চললে সবার সঙ্গে কথা বলে। গত বছর আমরা সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতার পর প্রথম অভিনন্দনের বার্তাও মাহি ভাইয়ের কাছ থেকেই পেয়েছিলাম।’

সৌরভের দাবি, ‘কোন ক্রিকেটারদের দিকে নজর রাখা উচিত, সেটাও ধোনি আমাদের বলে। খেলোয়াড়দের সঙ্গে দেখা হলে কী ভাবে পারফর্ম করতে হবে, সে ব্যাপারেও পরামর্শ দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ম্যাচের পরিস্থিতি কী ভাবে বুঝতে হয়, সেটা শেখায়। উচ্চস্তরের ক্রিকেটে এটা খুব বড় মানসিক শক্তি।’ সৌরভ আরও জানিয়েছেন, ধোনি এখনও ঝাড়খণ্ড দলের প্রতিটি ক্রিকেটারের খোঁজখবর রাখেন। এমন কী যে কোনও দিন ঝাড়খণ্ডের প্রথম একাদশও বলে দিতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *