বিগ বস নিয়ে বিস্ফোরক স্যান্ডি সাহা
রাজবীর ও সায়ককে একই বিছানা ভাগ করে নিতে দেখে স্যান্ডির মন্তব্য, ‘আমি যদি বিগ বসের ঘরে যাই, তা হলে সায়ক হয়তো আর শান্তিতে ঘুমোতে পারবে না’ তবে তাঁর কথায় শুধুই হুমকির সুর নেই, বরং খানিকটা রসিকতাও রয়েছে। স্যান্ডি বলেন, তিনি চান সায়ক অন্তত কিছুটা শান্তিতে ঘুমোক। তাই আপাতত কারও ঘুম নষ্ট করার কোনও ইচ্ছে তাঁর নেই। শুধু সায়ক নন, তিনি বিগ বসের ঘরে ঢুকলে আরও অনেক প্রতিযোগীর ঘুম উড়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন স্যান্ডি। ফলে ভবিষ্যতে তাঁকে সত্যিই বিগ বসের ঘরে দেখা গেলে যে একেবারে চুপচাপ থাকবেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট।