মৃতের বোন পুতুল দাস বলেন, ‘দাদা দুপুরে বেরিয়েছিল। ওকে ফোন করে কেউ ডেকে নিয়েছিল। এরা কারা, সেটা জানি না।’ বারাসতের পুলিশ সুপার জে মার্সি বলেন, ‘বারাসত থানায় বুধবার রাতে মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের ধারা যুক্ত করা হবে।’