খাটেই পুড়ে ছাই বৃদ্ধার দেহ, দুয়ারে পড়ে স্বামী, নিমতায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য - 24 Ghanta Bangla News
Home

খাটেই পুড়ে ছাই বৃদ্ধার দেহ, দুয়ারে পড়ে স্বামী, নিমতায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

Spread the love

ঘরের মধ্যে থাকা এসি মেশিন, টিভি, শোকেস, ড্রেসিং টেবিল সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। যা দেখে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা এসি ইনডোর থেকে কোনও ভাবে আগুন লেগে থাকতে পারে। সুরজিৎ বলেন, ‘খবর পেয়ে ছুটে গিয়ে দেখি যে ঘরে পিসি-পিসেমশাই ঘুমোতেন সেই ঘরের জানালা থেকে আগুন বেরোচ্ছে। চেষ্টা করেও ঘরে ঢুকতে পারিনি। পিসির হাঁটুর সমস্যা থাকায় হাঁটাচলা করতে পারতেন না। আমাদের ধারণা, আগুন লাগলেও পিসি খাট থেকে নামতে পারেননি। পিসেমশাই বেরোনোর চেষ্টা করেও পারেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *