উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, নন্দীগ্রামে লড়বেন কে?
২০০৮ সালে নন্দীগ্রাম জমি আন্দোলন থেকে রাজনীতিতে উঠে আসা মিলন প্রধানের। সোনাচূড়ার বাসিন্দা হলেও মিলন ব্যবসার জন্য কলকাতায় থাকেন। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। দল তাঁকে প্রার্থী করার পরে মিলন বলেন, ‘বিজেপি যতই বলুক, তারা লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, তা তারা পারবে না। আমাদের পাশেই নন্দীগ্রামের মানুষ থাকবে। আমরাই বিপুল ভোটে জয়লাভ করব।’