সুইৎজ়ারল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু একাধিক পর্যটকের
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ (স্থানীয় সময়), সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, পুলিশ জানিয়েছে পূর্ব সুইৎজ়ারল্যান্ডের জ়েরনেজ় (Zernez) ও সুশ (Susch)-এর মধ্যবর্তী এলাকায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি ক্যান্টন গ্রাউবুন্ডেনের পুলিশ। এর পরেই সেখানে শুরু হয় উদ্ধার কাজ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে সেখানে উদ্ধারকারী দল ছাড়াও হেলিকপ্টার দেখা দিয়েছে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকবোঝাই বাসটি। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।