নামকরা চানাচুর তৈরির কারখানা বন্ধের নোটিসে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

নামকরা চানাচুর তৈরির কারখানা বন্ধের নোটিসে বিতর্ক

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তারকেশ্বরের মুক্তারপুরে ওই চানাচুর কারখানায় অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সেই সময় কারখানার কর্মীরা জানতে চান, ছুটির দিনে কেন অভিযান চালানো হচ্ছে। তা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, কারখানার মালিক বংশীবদন দলুই সরকারি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তিনি তদন্তে অসহযোগিতা করেছেন বলে দাবি করেছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় পরে পরে তারকেশ্বর থানায় চানাচুর কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *