‘আমার ক্রিকেট কেরিয়ারের বয়স ওর চেয়ে বেশি’, বৈভবের সঙ্গে খুনসুটি নিয়ে মুখ খুললেন সামি
‘বৈভব আমাকে খোঁচা দিত, আমিও ছাড়তাম না’
সম্প্রতি ভারতীয় দলে অভিষেক হওয়া বৈভব সূর্যবংশী দলীপ ট্রফির সময় প্রায়ই সামির সঙ্গে মজা করত। সেই প্রসঙ্গে সামি বলেন, ‘ও আমাকে খোঁচা দিতে খুব ভালোবাসে। আমি মজা করে বলতাম, আমার ক্রিকেট কেরিয়ারের বয়সও এখনও ওর বয়সের চেয়ে বেশি। কিন্তু ও সব সময় মজার ছলে কথা বলত। এটা খুব এনজয় করতাম।’
সামি আরও বলেন, ‘দলের সবার সঙ্গে খোলামেলা মিশতে পারা, সহজে কথা বলতে পারা একজন ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই ছেলেদের বলি, দলের প্রত্যেকের সঙ্গে খোলাখুলি কথা বলতে।’
চাপের ক্রিকেটই দ্রুত পরিণত করে দিচ্ছে তরুণদের
লাল বলের ক্রিকেটে এটাই ছিল বৈভবের প্রথম বড় পরীক্ষা। কিন্তু সেই চ্যালেঞ্জেও তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। মধ্যাঞ্চলের বিরুদ্ধে সেমিফাইনালে ৮১ বলে ৯২ রান করেন তিনি। পাশাপাশি দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সি ব্যাটার হিসেবে অর্ধশতরানের নজিরও গড়েন।