কোনও বিশেষ কারণে একই জ্যাকেট রোজ পরেন সোহিনী?
‘বিগ বস’ বাংলার ঘরে সোহিনী পালের পারফর্ম্যান্সের দিকে নজর রয়েছে অনেকেরই। শো শুরুর দিন থেকেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাপস পাল-কন্যা সোহিনীকে ইঙ্গিত দিয়েছিলেন প্রতি মুহূর্তে তাঁকে নিজেকে প্রমাণ করতে হবে। এখনও পর্যন্ত সোহিনীর যা পারফর্ম্যান্স, তাতে মাঝেমধ্যেই চর্চায় আসছেন তিনি। এমনকী, ভরত কলের পরে সম্ভবত তিনিই হবেন ঘরের ক্যাপ্টেন। তবে এই ‘বিগ বস’-এর ঘরেই প্রতিদিন একই ডেনিম জ্যাকেট পরতে দেখা যায় সোহিনীকে। এর পিছনে কি রয়েছে কোনও বিশেষ কারণ?