Supreme Court: সুপ্রিম কোর্ট এমন কী বলল, সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয়ে গেল অভিষেকের PA | Supreme Court rejects anticipatory Bail plea of Abhishek Banerjee’s PA Sumit Roy
নয়া দিল্লি: আর কোনও যুক্তিই ধোপে টিকল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) সব আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আর তার এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল তাঁকে। বৃহস্পতিবার জমি কেলেঙ্কারির মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ। সেই নির্দেশের এক ঘণ্টার মধ্য়েই সুমিতকে গ্রেফতার করল সিআইডি।
এদিন সুমিত রায়ের তরফে আইনজীবী বারবার সওয়াল করার চেষ্টা করেন যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। রাজনৈতিক দলের অ্যাকাউন্টের সঙ্গে সুমিত রায়ের লেনদেন গুলিয়ে ফেলার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “এতদিন যথেষ্ট ছাড় দিয়েছি।”
সবিস্তারে আসছে…