Bigg Boss Bangla: এতদিনে নাকি ব্রেন খুলল জয়িতার, রাজবীরকে ট্রফিটাও দিয়ে দিতে চান! বিগ বসের বাথরুমে কী ঘটল? | joyita chattyopadhyay ready to give trophy to rajveer bigg boss - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: এতদিনে নাকি ব্রেন খুলল জয়িতার, রাজবীরকে ট্রফিটাও দিয়ে দিতে চান! বিগ বসের বাথরুমে কী ঘটল? | joyita chattyopadhyay ready to give trophy to rajveer bigg boss

Spread the love

‘বিগ বস’-এর অন্দরে নাটকীয় মোড় আর সমীকরণ বদল এখন নিত্যদিনের ঘটনা। ঘরের তুমুল অশান্তির পর এবার বাথরুম এরিয়া থেকে ছড়িয়ে পড়া একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নেটপাড়ায় রীতিমতো ঝড় উঠেছে। সেখানেই জয়িতা চ্যাটার্জির মুখে এমন এক মন্তব্য শোনা গেল, যা শুনে খোদ রাজবীর দে-ও অবাক!

ঘটনার সূত্রপাত, ঘরে চরম ঝামেলা মিটতেই বাথরুমে একসঙ্গে উপস্থিত হন মনামী ঘোষ, জয়িতা চ্যাটার্জি এবং রাজবীর দে। হালকা মেজাজে গল্পগুজব ও নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনার মাঝেই হঠাৎই জয়িতা বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি সরাসরি বলেন, “আমি ওর জন্য ট্রফিটা পর্যন্ত ছেড়ে দিতে পারি!” অর্থাৎ রাজবীরকে বিজয়ী দেখতে তিনি নিজে ‘বিগ বস’-এর ট্রফি জয়ের লড়াই থেকে পিছিয়ে আসতেও রাজি।

জয়িতার এই কথা শুনে রাজবীর নিজেই চমকে ওঠেন। তিনি অবিশ্বাসের সুরে প্রশ্ন করেন—কার জন্য তিনি ট্রফি ছাড়তে চান? জয়িতা যখন স্পষ্ট জানান যে তিনি রাজবীরের কথাই বলছেন, তখন আরও অবাক হয়ে রাজবীর বলে ওঠেন, “মাত্র দু’দিনেই এতটা?”

নিজের এই অনড় অবস্থানের স্বপক্ষে অবশ্য সাফাই দিয়েছেন জয়িতা। তাঁর দাবি, একমাত্র রাজবীরই একমাত্র ব্যক্তি যিনি তাঁকে এই ঘরের জটিল গেমপ্ল্যান বুঝিয়েছেন এবং বাকিদের আক্রমণ থেকে এতদিন আগলে রেখেছেন। তাই রাজবীরের জন্য তিনি এই ত্যাগ করতেও প্রস্তুত।

তবে রাজবীর আবেগপ্রবণ না হয়ে জয়িতাকে বাস্তবের জমিতে ফিরিয়ে আনেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এভাবে বেশিদিন তাঁকে প্রোটেক্ট করা তাঁর পক্ষে সম্ভব নয়; নিজের লড়াই এবার জয়িতাকে নিজেকেই লড়তে হবে।

নেটপাড়া অবশ্য বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। একাংশের মতে, জয়িতার নাকি এতদিনে ‘ব্রেন খুলল’! তবে রাজবীর ও জয়িতার এই ঘনিষ্ঠতা আর অনস্ক্রিন কেমিস্ট্রি সত্যি কোনও নতুন সম্পর্কের ইঙ্গিত, নাকি স্রেফ টিকে থাকার রণকৌশল—তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *