৪৭ বছর ১৬৬ দিন বয়সে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড ‘বুড়ো’ তাহিরের
৪৭ বছর বয়সেও থামার নাম নেই ইমরান তাহিরের। ক্যারিবিয়ান লিগে সেন্ট লুসিয়ার বিরুদ্ধে ১৭ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বেশি বয়সে T20 ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার। তাঁর দুরন্ত বোলিংয়ে ১১৯ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। পরে চার উইকেটে ম্যাচ জেতে গায়ানা। ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ৩৭ রান করে দলের জয় নিশ্চিত করেন কুইন্টিন স্যাম্পসন।