ছেলের সাজ দেখে কী প্রতিক্রিয়া শ্রাবন্তীর?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পুত্র অভিমন্যু অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন। নেটদুনিয়ায় মাঝেমধ্যেই চমকে দেয় তাঁর বেশ কিছু ছবি। সম্প্রতি, তেমনই কিছু ফোটোশুটের মুহূর্ত ভাগ করেছিলেন শ্রাবন্তী-পুত্র। কালো শার্ট, চোখে সানগ্লাস, গলায়-আঙুলে পেঁচিয়ে থাকা সাপের ডিজ়াইনের চেন ও আংটি। অভিমন্যুর ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। ছেলের ছবি দেখে তাজ্জব মা। নেটদুনিয়ায় ভাইরাল অভিনেত্রীর কমেন্ট।