‘শেম অন ম্যানেজমেন্ট’, আচমকাই ইস্টবেঙ্গল কর্তাদের বিরুদ্ধে তোপ প্রাক্তন কোচ অস্কারের, বিষয়টা কী?
ক্লাবের বিবৃতির পরই অস্কারের তোপ
ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট এই বিবৃতি দিয়ে বিষয়টিতে ইতি টানতে চাইলেও ঘটনা অন্যদিকে মোড় নেয় অস্কার ব্রুজ়োর পাল্টা মন্তব্যে। ম্যানেজমেন্টের এই সাফাইকে উড়িয়ে দেন অস্কার। সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে তিনি সরাসরি আক্রমণ করে বলেন, ‘শেম অন ম্যানেজমেন্ট, প্রত্যেক সমর্থক আপনাদের এজেন্ডা, ন্যারেটিভ এবং ডাবল স্ট্যান্ডার্ডের ব্যাপারে জানেন। QEBNA-র নেপথ্যে আপনারা রয়েছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা এবং আপনাদের নিজেদের লোকদের জন্য আপনারা এই কাজ করছেন।’
QEBNA-র নাম কোথা থেকে এল?
QEBNA হলো এক্স প্ল্যাটফর্মে একটি হ্যান্ডল। যেটির নাম East Bengal News Analysis. সেখানে একাধিক বিষয়ে পোস্ট করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সূত্রে জানানো হয়, উল্লিখিত সেই প্রোফাইল এবং আরও কিছু প্রোফাইল থেকে ইস্টবেঙ্গল ক্লাব ও অস্কারকে নিয়ে কিছু পোস্ট করা হয়েছিল। যেটা দেখে অস্কার ভুল বোঝেন। সেই প্রোফাইলগুলোর সঙ্গে ক্লাব কোনও ভাবেই যুক্ত নয়।