কৌশি অমাবস্যা ২০২৬: মা তারার কৃপা পেতে আজ রাতে কোন কাজ করা জরুরি?
প্রশ্ন: ২০২৬ সালে কৌশি অমাবস্যা কবে?
উত্তর: ২০২৬ সালে কৌশি অমাবস্যা পালিত হচ্ছে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ৯ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়।
প্রশ্ন: ২০২৬ সালে কৌশি অমাবস্যা তিথি কখন শেষ হবে?
উত্তর: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা ৪৮ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে।
প্রশ্ন: কৌশি অমাবস্যায় উপবাস করা কি জরুরি?
উত্তর: উপবাস পালন করতে পারলে ভালো বলে মনে করা হয়। তবে উপবাস সম্ভব না হলে সংযম মেনে নিরামিষ আহার করা যেতে পারে।
প্রশ্ন: কৌশি অমাবস্যায় বাড়ির দরজায় প্রদীপ জ্বালানোর নিয়ম কী?
উত্তর: সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশপথের দু’পাশে তিলের তেলের দুটো প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। বিশ্বাস অনুযায়ী, এতে নেতিবাচকতা দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটে।
প্রশ্ন: কৌশি অমাবস্যার সঙ্গে বামাক্ষ্যাপার কী সম্পর্ক?
উত্তর: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তারাপীঠের সাধক বামাক্ষ্যাপা কৌশি অমাবস্যার দিনে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাই তন্ত্রসাধকদের কাছে এই তিথির গুরুত্ব আরও বেড়েছে।
প্রশ্ন: কৌশি অমাবস্যাকে তারা রাত্রি বলা হয় কেন?
উত্তর: তন্ত্রমতে কৌশি অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়। এই রাতকে দেবী উপাসনা ও তন্ত্রসাধনার জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়।