আজ শুরু ওলিজ়েদের, অভিনব উদ্যোগ কোমোর
জার্মানির লাইপজ়িগের বিরুদ্ধে আজ প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামছে কোমো। সেস ফাব্রেগাসের কোচিংয়ে দু–একটা অঘটন ঘটানোর আশাও রাখছেন ক্লাবের সমর্থকেরা। এই ম্যাচের জন্য ক্লাবের বোর্ড অফ ডিরেক্টররা নিজেদের ভিআইপি সিট ছেড়ে দিচ্ছেন ১৯৫০ বা তার আগে জন্মানো সমর্থকদের জন্য। উদ্দেশ্য, ছোট ক্লাব থাকাকালীনও যাঁরা সমর্থক ছিলেন, তাঁদের সম্মান জানানো।