অলিম্পিয়াডে সোনা জয় আরণ মাইতির
সুমন ঘোষ, খড়্গপুর
আন্তর্জাতিক মেধা অন্বেষণ মঞ্চেও সাফল্যের শিখরে পৌঁছে গেল খড়্গপুরের দশম শ্রেণির ছাত্র আরণ মাইতি। তিনটি বিষয়ের মধ্যে দু’টিতেই পেল সাফল্য। একটি পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পেল স্বর্ণপদক। আর একটিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ। সম্প্রতি ইতালির তুরিনে আয়োজিত ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে খড়গপুরের ছাত্রের এমন সাফল্যে গর্বিত গোটা দেশ। ইতালি থেকে ফেরার পরে দিল্লির পৃথ্বী ভবনে আরণকে সংবর্ধনা জানান কেন্দ্রীয় ভূবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রানা। প্রসঙ্গত, ওই অলিম্পিয়াডে ভারতীয় দলের প্রতিনিধিরা চারটি সোনা, তিনটি রুপো ও দু’টি ব্রোঞ্জ জিতেছে।