পার্সেল ডেলিভারি দিয়েই ‘আই লাভ ইউ’, র্যাপিডো চালকের মেসেজ দেখে চমকে গেলেন নয়ডার মহিলা
গীতিকার তো চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। লিঙ্কডইনে সেই কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘গ্রাহকের কি ন্যূনতম নিরাপত্তাও থাকবে না?’ লিঙ্কডইনে গীতিকা জানিয়েছেন, র্যাপিডোচালকের থেকে কেমন আছেন মেসেজ পাওয়ার পরেই খুব বিরক্ত হয়েছিলেন তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, আর যেন মেসেজ না করে। কিন্তু কে কার কথা শোনে! অভিযোগ, তার পরেই সরাসরি ‘আই লভ ইউ’ বার্তা পাঠিয়ে দেন র্যাপিডো চালক।