Nepal Earthquake: এবার ভূমিকম্প, কেঁপে উঠল বিধ্বস্ত নেপাল | Earthquake in Nepal after flash flood, magnitude 5.0 - 24 Ghanta Bangla News
Home

Nepal Earthquake: এবার ভূমিকম্প, কেঁপে উঠল বিধ্বস্ত নেপাল | Earthquake in Nepal after flash flood, magnitude 5.0

Spread the love

নেপাল: ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই মঙ্গলবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩৮ মিনিটে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫।

ভূমিকম্পের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভয়াবহ হড়পা বানে দেশের বিস্তীর্ণ এলাকা এখনও বিপর্যস্ত। মৃত্যুর সংখ্যা এখনও বেড়ে চলেছে। বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর বিপর্যস্ত। এখনও উদ্ধার ও ত্রাণকাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *