Howrah School: 'দেখব কত সুন্দর লাগছে তোকে', ছাত্রীদের ফোনে ঢুকত মেসেজ, মডেল বানিয়ে দেওয়ার প্রস্তাবও দিতেন হাওড়ার এই শিক্ষক? | One teacher is Accused to sent dirty message to students in Howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah School: ‘দেখব কত সুন্দর লাগছে তোকে’, ছাত্রীদের ফোনে ঢুকত মেসেজ, মডেল বানিয়ে দেওয়ার প্রস্তাবও দিতেন হাওড়ার এই শিক্ষক? | One teacher is Accused to sent dirty message to students in Howrah

Spread the love

শিক্ষকের মেসেজ ছাত্রীদেরImage Credit: Tv9 Bangla

হাওড়া: ছাত্রীদের কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠানোর অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বেলুড় হাই স্কুলের (Belur High School) ঘটনা। স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন জেলা স্কুল পরিদর্শক।

দীর্ঘদিন ধরে ‘বেলুড় হাইস্কুলের ভিজুয়াল’ আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুরুচিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগ ওঠে। অভিভাবকদের দাবি, আগে ওই শিক্ষককে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সতর্ক করা হলেও কোনও লাভ হয়নি। অভিযোগ, ফের ওই শিক্ষক একই কাজ করে যাচ্ছেন। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে।

এ দিন, ছাত্রীরা জানায় তাঁদের ঘুরতে যাওয়ার জন্য বলা হত। এমনকী, মডেল হওয়ার জন্যও শিক্ষক ছবি পাঠাতে বলতেন বলে অভিযোগ। তারপর হোয়াটস আপে বাজে ম্যাসেজ পাঠানো হত। প্রত্যেকেই চাইছে ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই ওই স্যরের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিযুক্তের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক জানান, ছাত্র ছাত্রীরা প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানায়। এরপর আজ লিখিতভাবে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হচ্ছে। যদিও, ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন জানিয়েছেন বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *