মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ পদ্মশ্রী পূর্ণদাস বাউল, কী আর্জি জানালেন?
কলকাতা: বাউল সংস্কৃতির প্রসারের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে দীর্ঘ প্রায় দুই দশক ধরে। কারণ, ইলামবাজারে তাঁদের কেনা চার বিঘা জমি জবরদখল করে রাখা হয়েছে। অবশেষে…
কলকাতা: বাউল সংস্কৃতির প্রসারের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে দীর্ঘ প্রায় দুই দশক ধরে। কারণ, ইলামবাজারে তাঁদের কেনা চার বিঘা জমি জবরদখল করে রাখা হয়েছে। অবশেষে সেই জমি উদ্ধারের আকুল আবেদন নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ হাজির হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী পূর্ণদাস বাউল ও তাঁর পুত্র দিব্যেন্দুদাস বাউল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর প্রবীণ শিল্পীর পরিবার সম্পূর্ণ আশ্বস্ত। প্রশাসনের তরফ থেকে তাঁদের জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই বেদখল জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৭৭ সালে বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে চার বিঘা জমি কিনেছিলেন পূর্ণদাস বাউল। কিন্তু ২০০৬ সালের পর থেকে সুকুল টুডু নামের এক ব্যক্তি সেই সম্পত্তি জবরদখল করে বসেন বলে অভিযোগ। বাউল গান ও শিক্ষার প্রসারে ওই জমিতে একটি অ্যাকাডেমি গড়ে তোলার ইচ্ছা থাকলেও বারবার জেলা প্রশাসন ও ভূমি দপ্তরের দরজায় কড়া নেড়েও কোনো লাভ হয়নি। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এমনকি বর্তমান জেলাশাসক ধবল জৈনের কাছেও ঘুরেছেন তাঁরা। মাপজোকের কাজ শুরু হলেও তা মাঝপথেই আটকে যায়।
অবশেষে বর্তমান প্রশাসনের হস্তক্ষেপে জট কাটতে চলেছে। দিব্যেন্দুদাস বাউল জানান, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি শুনেছেন এবং জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। শুধু জমিও উদ্ধার করা হবে না, খোদ মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওই জায়গায় একটি বাউল অ্যাকাডেমি তৈরি করে দেওয়ারও আশ্বাস মিলেছে। দীর্ঘ লড়াইয়ের পর লালমাটির শিল্পীর পরিবার এবার জমি ফিরে পাওয়ার তীব্র আলো দেখতে পাচ্ছেন।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
Advertisements
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা