সাধারণ জ্বর কখন বিপজ্জনক হয়ে ওঠে? চিনে নিন তার ৫ লক্ষণ
তাপমাত্রা কত হলে ভয়ের কারণ?
চিকিৎসকদের মতে, থার্মোমিটারে ১০৪° ফারেনহাইট (৪০° সেলসিয়াস) বা তার বেশি তাপমাত্রা উঠে গেলে, তা বিপজ্জনক। রোগী যদি সজাগ থাকেন, স্বাভাবিক ভাবে শ্বাস নেন ও পর্যাপ্ত তরল গ্রহণ করতে পারেন— তবে ঘরে বিশ্রাম ও প্রয়োজনীয় ওষুধেই নিরাময় সম্ভব। কিন্তু তাপমাত্রা কম, অথচ বিভ্রান্তি, শ্বাসকষ্ট বা ডিহাইড্রেশনের মতো সমস্যা থাকলে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াই ভালো।