মাত্র ছ’ঘণ্টায় কলা পাকছে, দেখে অবাক আধিকারিকরা
কলা, পেপে, টোম্যাটো পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার বৈধ। এই গ্যাস দিয়ে কলা পাকাতে সময় লাগে প্রায় ২৪ থেকে ৭২ ঘণ্টা। অভিযোগ, দ্রুত কলা পাকাতে কিছু অসাধু চক্র ইথিলিন ছড়ানো রাসায়নিক ব্যবহার করছেন। এই রাসায়নিক সবুজ, কাঁচা কলায় ব্যবহার করে ২০ ডিগ্রির কোল্ড চেম্বারে ঢুকিয়ে দিলে মাত্র ৬ ঘণ্টা বা তারও কম সময়ে কলা পেকে হলুদ হয়ে যাচ্ছে। সেটাই বিক্রি হচ্ছে বাজারে।