দিল্লিতে ভেঙে পড়া বহুতলের পাশে ‘বিপজ্জনক’ বাড়ি ভাঙার কাজ শুরু প্রশাসনের
দিল্লির সত্য নিকেতনে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটিকেও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। সেই বাড়িটি বুধবার ভেঙে ফেলার কাজ শুরু করল দিল্লি পুরনিগম। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।