প্রকাশ্যে ‘বেসামাল’ ঐশ্বর্য, রেগে লাল অমিতাভ, বলে ফেললেন… – Bengali News | When amitabh bachchan gets angry on aishwarya rai bachchan
বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। যাঁর জীবন জুড়ে একাধিক বিতর্ক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। গত এক বছরে বিবাহ বিচ্ছেদের জল্পনার জেরে চর্চিত তিনি। এমনই সময় নেট দুনিয়ায় ফিরে ফিরে আসতে দেখা যায় বহু পুরোনো ভিডিয়ো। যে ভিডিয়োকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছিল, ঐশ্বর্য-অমিতাভের মধ্যে সম্পর্ক নিয়ে। কখনও ‘কাজরারে’ গান, কখনও আবার তাঁদের অতিরিক্ত ঘনিষ্ঠ পোজ। তেমনই এক ভিডিয়োতে দেখা যায়, ‘মদ্যপ’ অবস্থায় ছিলেন ঐশ্বর্য, যাঁকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। নায়িকা যে সেদিন নিজেকে সামলাতে অপারক ছিলেন, তা অনেকের কাছেই স্পষ্ট। প্রকাশ্যে অমিতাভ শাসনও করে বসেন তাঁকে। অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে একাধিকবার খবর হয়েছে যা রীতিমত ‘কলঙ্কিত’ করেছে বচ্চন পরিবারকে।
প্রথমে যে প্রসঙ্গ উঠে এসেছিল, তা হল সম্পর্ক। অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য রায় একে অন্যের প্রতি ঘনিষ্ঠ, বারে বারে এমনই খবর সামনে উঠে আসতে দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি বচ্চন পরিবারের কেউ। অথচ কখনও ‘মদ্যপ’ অবস্থায় ঐশ্বর্যকে সামলাতে দেখা যায় অমিতাভকে। সকলের সামনে পার্টিতে ‘মদ্যপান’ করে বেসামাল ঐশ্বর্য, এমনই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তাঁকে জাপটে ধরে নিয়ে সকলের সামনে দিয়ে ফিরতে দেখা যায় অমিতাভকে। সেখানেই ঐশ্বর্যের নানা কাণ্ড ফ্রেমবন্দি হয়েছিল। যা আজও ভক্তদের হাতে হাতে ফেরে।
সেই ভিডিয়ো অমিতাভের সঙ্গে সম্পর্কের জল্পনা আরও উষ্কে দিয়েছিল। কখনও ঠোঁটের কাছে ঠোঁট, কখনও আবার প্রকাশ্যে জাপটে ধরেছিলেন অমিতাভতে। সেখানে অমিতাভকে ক্যামেরার সামনে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, ‘আরাধ্যার মতো আচরণ করো না।’ স্বাভাবিক অবস্থায় ছিলেন না তিনি বলেই একশ্রেণির মত। যদিও সেই বিষয় নিয়ে বর্তমানে সকল জল্পনার অবসান ঘটেছে।