দক্ষিণে আজ তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Bengal Weather Update: Heavy Rain Alert Issued for Coastal Districts as Low Pressure Forms Over Bay of Bengal
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই কমবে বৃষ্টির দাপট। এর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।