ঝোড়ো হাওয়ার তাণ্ডব, গোরুমারা-লাটাগুড়িতে পরপর ভেঙে পড়ল জঙ্গলের গাছ - 24 Ghanta Bangla News
Home

ঝোড়ো হাওয়ার তাণ্ডব, গোরুমারা-লাটাগুড়িতে পরপর ভেঙে পড়ল জঙ্গলের গাছ

Spread the love

ঘটনার পরে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এসে পৌঁছয়। অভিযোগ, গাছ কাটার উন্নত সরঞ্জাম না থাকায় প্রথমে বেগ পেতে হয়। পরে গাছ কাটার মেশিনের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় বনকর্মীরা গাছ কেটে রাস্তা স্বাভাবিক করে। বুধবার সন্ধ্যা নাগাদ স্বাভাবিক হয় যান চলাচল। লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, ‘পনেরোটি বড় গাছ ভেঙে পড়েছে, প্রাথমিকভাবে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার বাকি কাজ শেষ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *