জঘন্য সামগ্রী, সেতুর কাজ বন্ধ বাসিন্দাদের
স্থানীয় বাসিন্দা সৌমেন মণ্ডল বলেন, ‘আমাদের দীর্ঘদিনের কংক্রিটের সেতুর দাবিকে উপেক্ষা করে জেলা পরিষদ একটি কাঠের সেতু তৈরি করেছিল। সেই সেতুটিও দীর্ঘদিন ধরে বেহাল। সেটা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। আমরা নির্মাণকারী সংস্থাকে বিষয়টি জানালে তারা শুনতে রাজি হয়নি।’ স্থানীয় বাসিন্দা জয়া বিশ্বাস বলেন, ‘সেতুতে যে ধরনের সামগ্রী ব্যবহার করার কথা ছিল তা ব্যবহার করা হয়নি। আমরা চাই শিডিউল অনুযায়ী সেতুটি তৈরি করা হোক।’