আমেদাবাদে ‘অনার কিলিং’? দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি বাবা-দাদার, আসল ঘটনা ফাঁস CCTV ফুটেজে
এর পরে সাজানো হয় ‘হিট অ্যান্ড রান’
অভিযোগ, সোফিয়াকে মারাত্মক ভাবে আহত করার পরে তাঁর বাবা ও দাদা তাঁর দেহ মোটরবাইকে করে মূল রাস্তার কাছে নিয়ে আসেন। মোটরবাইকটিকেও এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, যাতে মনে হয় পিছন থেকে কোনও গাড়ি ধাক্কা মেরেছে।
এর পরে হাবিল পুলিশকে জানান, একটি অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরবাইককে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে। তাঁর দাবি ছিল, সেই দুর্ঘটনাতেই সোফিয়ার গুরুতর চোট লাগে। নিজেও দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু CCTV ফু়টেজ সেই গল্পে কার্যত জল ঢেলে দেয়।