সীমান্ত হোক বা সড়ক সম্প্রসারণ, নতুন সরকারে কাটবে জমি-জট?
অমিত চক্রবর্তী
বাংলায় বিজেপি ক্ষমতা দখলের পরে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ–সহ সম্ভাব্য নানা প্রকল্প নিয়ে উচ্চাশার পারদ চড়ছে। তারই মধ্যে সরকারি প্রকল্পে জমি দিলে এ বার প্রকৃত দাম পাওয়া যাবে বলে একদল মানুষ আশায় বুক বাঁধছেন। যে কোনও সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণে ২০১৩–র নতুন আইনই মানে কেন্দ্রীয় সরকার।