অবশেষে কাটল জট! আড়াই বছর পর ফের ছুটবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস - 24 Ghanta Bangla News
Home

অবশেষে কাটল জট! আড়াই বছর পর ফের ছুটবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

Spread the love

কলকাতা/ঢাকা: দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর অবশেষে ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ। প্রাথমিক পর্যায়ে কলকাতা-ঢাকা রুটে ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর জোরালো…

কলকাতা/ঢাকা: দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর অবশেষে ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ। প্রাথমিক পর্যায়ে কলকাতা-ঢাকা রুটে ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনার পাশাপাশি টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখে নতুন ভাড়ার তালিকাও নির্ধারণ করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তন এবং বিক্ষোভের জেরে এই ট্রেনগুলির ওপর নিরাপত্তা সংকট তৈরি হয়েছিল। নাশকতার আশঙ্কায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মৈত্রী, বন্ধন ও মিতালী, এই তিনটি ট্রেনেই চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ট্রেনগুলি ফের চালু করার বিষয়ে দুই দেশই তৎপরতা বাড়িয়েছে।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে দেশটির রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশাপ্রকাশ করে জানান, “খুব শীঘ্রই মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের জন্য একটা ভালো খবর দিতে পারব।” বাংলাদেশের রেলমন্ত্রীও ট্রেন চালুর বিষয়ে দুই দেশের ইতিবাচক মনোভাবের কথা স্বীকার করেছেন। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দিক খতিয়ে দেখতে দুই দেশের শীর্ষকর্তারা একাধিক স্তরে বৈঠক চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে গঙ্গা ও তিস্তা-সহ সমস্ত অভিন্ন নদীর জলের ন্যায্য হিস্যা ও কার্যকর বণ্টনের বিষয়ে জোরালো সওয়াল করা হয়। জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এই জটিল বিষয়গুলি সমাধানে ভারত সরকারের পক্ষ থেকেও ইতিবাচক ও আন্তরিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সবমিলিয়ে, ভিসা পরিষেবা স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হলে দুই দেশের যোগাযোগ ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements


   


   

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *