এক ঘণ্টাতেই শেষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের টিকিট, এখনও ওয়েটিংয়ে লিস্টে ৪২ হাজার - 24 Ghanta Bangla News
Home

এক ঘণ্টাতেই শেষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের টিকিট, এখনও ওয়েটিংয়ে লিস্টে ৪২ হাজার

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভদোদরা সফর ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে এবার নজর কেড়েছে তাঁর অনুষ্ঠানে দর্শক প্রবেশের অভিনব পদ্ধতিও। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর একটি জনসভার জন্য BookMyShow-এর মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। আর সেই রেজিস্ট্রেশন শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সমস্ত আসন বুক হয়ে যায়। এখনও ৪২ হাজারেরও বেশি মানুষ ওয়েটিং লিস্টে রয়েছেন।

ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (VMC) এই ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থার দায়িত্ব রয়েছে। ‘নমো ফর বিকশিত ভারত’ শিরোনামাঙ্কি এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানের মূল ভাবনা ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার উদ্যোগে জনসাধারণের অংশগ্রহণ বাড়ানো।

৫ সেপ্টেম্বর BookMyShow-তে অনুষ্ঠানের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন শুরু হয়। শুরু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যায়। মাত্র ৬০ মিনিটের মধ্যেই সমস্ত আসন বুক হয়ে যায়। এরপরও বহু মানুষ রেজিস্ট্রেশনের চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকেই ওয়েটিং লিস্টে রাখা হয়। শেষ পর্যন্ত সেই তালিকায় ৪২ হাজারেরও বেশি নাম জমা পড়ে। আসন পূর্ণ হয়ে যাওয়ার পরেই রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়।

শুধু রেজিস্ট্রেশন নয়, অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হয়েছে। যাঁদের রেজিস্ট্রেশন নিশ্চিত হয়েছে, তাঁদের BookMyShow অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে ডিজিটাল M-Ticket। সেই টিকিটে থাকবে লাইভ QR কোড। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে ওই QR কোড স্ক্যান করে উপস্থিতি যাচাই করা হবে।

বড় আকারের জনসমাবেশে প্রবেশ, পরিচয় যাচাই এবং আসন ব্যবস্থাপনাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। সরকারের দাবি, এত বড় সরকারি অনুষ্ঠানে একটি বেসরকারি ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে রেজিস্ট্রেশন ও প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নজিরবিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *