PM Modi Vadodara Event | মোদীর সভার টিকিট ৬০ মিনিটে ‘হাউসফুল’! ওয়েটিং লিস্টে ৪২ হাজার #shorts
প্রধানমন্ত্রীর জনসভার টিকিটের জন্য হাহাকার। মাত্র ৬০ মিনিটেই BookMyShow-এর সব টিকিট হাউসফুল, মোদীর সভার টিকিট পাওয়ার অপেক্ষায় ৪২ হাজারেরও বেশি মানুষ। গুজরাটের বরোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মেগা কর্মসূচি ঘিরে বেনজির উদ্দীপনা তৈরি হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বজায় রাখতে বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথমবার ‘BookMyShow’ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল এম-টিকিট (M-Ticket) বুকিংয়ের ব্যবস্থা করে। কিন্তু পোর্টাল খুলতেই মাত্র এক ঘণ্টার মধ্যে সমস্ত আসন নিঃশেষ হয়ে যায় এবং এই মুহূর্তে ৪২,০০০-এর বেশি আবেদনকারীকে ওয়েটিং লিস্টে রয়েছে। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০,৭০০ কোটি টাকার ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর (WDFC), নতুন প্যাসেঞ্জার ট্রেন ও একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন। বরোদায় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক কর্মসূচি ও টিকিট বুকিংয়ের খুঁটিনাটি দেখুন এই বিশেষ প্রতিবেদনে।