Indian Cricket: নতুন ৩ স্পনসর দেবে আড়াই বছরে প্রায় ১৩৫ কোটি টাকা, বড় চমক দিল বিসিসিআই! | ChatGPT Makes Big Entry Into Indian Cricket, Joins Campa Cola and SBI Life as BCCI Partners - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket: নতুন ৩ স্পনসর দেবে আড়াই বছরে প্রায় ১৩৫ কোটি টাকা, বড় চমক দিল বিসিসিআই! | ChatGPT Makes Big Entry Into Indian Cricket, Joins Campa Cola and SBI Life as BCCI Partners

Spread the love

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য বড় খবর আনল টিম ইন্ডিয়া। তিনটি সংস্থার সঙ্গে নতুন চুক্তি করা হল ভারতের বোর্ডের সঙ্গে। এর ফলে বড় অঙ্কের লাভের মুখ দেখবে টিম ইন্ডিয়া। এই ৩টি কোম্পানিকে ঘরের মাঠে আয়োজিত দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী পার্টনার হিসেবে যুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই চুক্তির আওতায় রয়েছে প্রায় ৩৫টি দ্বিপাক্ষিক ম্যাচ। চুক্তিটি চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।

কোম্পানিগুলি হল পানীয় কোম্পানি ক্যাম্পা কোলা, চ্যাটজিপিটি ও এসবিআই লাইফ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দর পেতে সবথেকে বেশি টাকা দিয়েছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের সফ্ট ড্রিংক ব্র্যান্ড ক্যাম্পা কোলা। তাদের দর ছিল প্রতি ম্যাচে ১.৩১ কোটি টাকা। অন্যদিকে চ্যাটজিপিটি এবং এসবিআই লাইফ দিয়েছে ১.২০ কোটি টাকা। ক্যাম্পা কোলার সঙ্গে এই দৌড়ে ছিল বিসলেরি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাদের দরও ছিল প্রতি ম্যাচে ১.২০ কোটি টাকা। এই তিনটি সংস্থার মধ্যে চ্যাটজিপিটির যুক্ত হওয়াই সব থেকে চমকের বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের মতো বড় মঞ্চে AI ব্র্যান্ডের স্পনসরশিপ আসলে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রমাণ বলে মনে করা হচ্ছে। এই চুক্তির ফলে ভারতের ঘরের মাঠে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচগুলিতে চ্যাটজিপিটি নিজেদের ব্র্যান্ড প্রদর্শনের বড় সুযোগ পাবে।

তবে এর মধ্যেও খোঁজ চলছে টাইটেল স্পনসরের। বিসিসিআই-এর আগের টাইটেল স্পন্সরশিপের চুক্তি ২০২৬ সালের আগস্ট মাসে শেষ হয়েছে। এরপর থেকেই নতুন টাইটেল স্পনসরের খোঁজ চালাচ্ছে বোর্ড। জুলাই মাসে বিসিসিআই টাইটেল স্পনসর ও সহযোগী পার্টনারের জন্য টেন্ডার ডেকেছিল। এই প্রক্রিয়ার মধ্যে টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে ছিল রঞ্জি ট্রফির মতো ঘরোয়া ম্যাচও। টাইটেল স্পন্সরশিপের জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৩ আগস্ট। সহযোগী পার্টনারের জন্য প্রথমে ২৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৭ সেপ্টেম্বর করা হয়।

তবে টাইটেল স্পনসর নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া না হলেও সহযোগী পার্টনার হিসেবে ৩টি বড় ব্র্যান্ডকে নিতে পেরেছে বিসিসিআই। আগামী ২০২৮ সালের মার্চ পর্যন্ত ৩৫টি ঘরের মাঠের দ্বিপাক্ষিক ম্যাচে এই ৩ সংস্থার ব্র্যান্ডিং দেখা যাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *