শেয়ার বাজারে ফের বড় পতন, ৫৫৫ পয়েন্ট পড়ল Sensex - 24 Ghanta Bangla News
Home

শেয়ার বাজারে ফের বড় পতন, ৫৫৫ পয়েন্ট পড়ল Sensex

Spread the love

সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং ডে-তেও ধস ভারতীয় শেয়ার বাজারে। ৫৫০ পয়েন্টেরও বেশি পতন সেনসেক্সে, নিফটি চলে গিয়েছে ২৩৬৫০ পয়েন্টের নীচে।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার Sensex ৫৫৫.২৩ পয়েন্ট পড়ে ৭৫,৫৭৭.৫৮ পয়েন্টে বন্ধ হয়েছে। Nifty 50 সূচক ১৪৪.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩,৬৩৫.১০ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিতেও পতন হয়েছে।

টপ গেনার্স ও টপ লুজ়ার্স:

Nifty সূচকে এ দিন উত্থান দেখা গিয়েছে ভারত ইলেকট্রনিক্স (BEL), ONGC, হিন্দুস্তান ইউনিলিভার, আইচার মোটর্স, Adani Ports-এর স্টকে। অন্যদিকে ব্যাপক ধাক্কা খেয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলির স্টক। ICICI Bank, অ্যাক্সিস ব্যাঙ্ক, SBI Life Insurance, L&T এবং আল্ট্রাটেক সিমেন্টের স্টকের ধাক্কা পড়েছে।

কেন পড়ল বাজার?

বিশেষজ্ঞদের মতে স্টক মার্কেটে পতনের অন্যতম কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার উত্তেজনা। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে চাপ তৈরির আশঙ্কা বেড়েছে। তার জেরেই প্রভাব পড়েছে ভারতের স্টক মার্কেটে। আমেরিকার বাজারে সুদ বৃদ্ধির সম্ভাবনার জন্যও ভারতের মতো ইমার্জিং মার্কেটে তার প্রভাব পড়েছে।

Geojit Investment Limited-এর রিসার্চ হেড বিনোদ নায়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ত্রৈমাসিকের রেজ়াল্ট কর্পোরেট আর্নিং উন্নতির চিহ্ন দেখিয়েছে। কিন্তু অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে সেই আশা রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

তবে তাঁর মতে, এখন মার্কেটে যা পরিস্থিতি তাতে লার্জ ক্যাপ স্টকে সুযোগ খোঁজা যেতে পারে। যেহেতু এখন সেগুলির ভ্যালুয়েশন বেশ আকর্ষণীয় হচ্ছে। তুলনায় নন-ইক্যুইটি ETF নিরাপদ হতে পারে বলেও মনে করছেন তিনি।

(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *