এই সময়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ডিবিসি রোডের সিপিএম জেলা কার্যালয়ে হামলার অভিযোগ উঠল এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ কয়েক জন লাঠিসোটা নিয়ে ভাঙচুরের পাশাপাশি বোতলে পেট্রল ভরে আগুন লাগিয়ে পার্টি অফিসে ছোড়ে। এতে কার্যালয়ে আগুন ধরে যায়।