ডেঙ্গি প্রতিরোধে ফের ৩ দিন অভিযান, সচেতনতা ও পরিচ্ছন্নতায় জোর - 24 Ghanta Bangla News
Home

ডেঙ্গি প্রতিরোধে ফের ৩ দিন অভিযান, সচেতনতা ও পরিচ্ছন্নতায় জোর

Spread the love

ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানকে আরও জোরদার করার বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর উদ্যোগে টানা তিন দিন ধরে চলেছিল ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান। মানুষের সক্রিয় অংশগ্রহণ ও অভিযানের সাফল্যকে সামনে রেখে ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর আরও তিন দিন এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, ডেঙ্গিমুক্ত বাংলা গড়তে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়—প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসতে হবে। নাগরিক সচেতনতা ও সম্মিলিত সহযোগিতাই ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *