বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর অনুমতি নিয়ে বিবাদ, মদ্যপ অবস্থায় আবাসিককে মারধরের অভিযোগ, চাঞ্চল্য সোনারপুরে
অভিযোগ, সোমবার সন্ধ্যায় আবাসনে ঢোকার সময়ে মদ্যপ অবস্থায় যাদব নির্মলের পথ আটকান। অভিযোগ, কেন যাদবের পরিচিত ওই যুবকদের আবাসনের ছাদে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না, সেই নিয়ে বিতর্ক হয়। তর্ক-বিতর্ক চলাকালীনই পাথর দিয়ে নির্মলের মাথায় আঘাত করে যাদব। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁর মেয়ে। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়।