ইতিহাসের সাক্ষী হতে তৈরি তো? ঘরে বসেই দেখুন ভারত-জাপান ম্যাচ, কী ভাবে? জানুন বিস্তারিত - 24 Ghanta Bangla News
Home

ইতিহাসের সাক্ষী হতে তৈরি তো? ঘরে বসেই দেখুন ভারত-জাপান ম্যাচ, কী ভাবে? জানুন বিস্তারিত

Spread the love

নজর বিশ্ব জুড়ে সম্প্রচারের স্বত্বে

ভারত-জাপান ম্যাচটি নিয়ে আন্তর্জাতিক স্তরেও আগ্রহ তৈরি হয়েছে। ২০২৬ সালের এশিয়ান গেমসের সঙ্গে এই ম্যাচের সময় মিলে যাওয়ায় গুরুত্ব আরও বেড়েছে। দুই দেশের সরকারের সমর্থনও রয়েছে এই আয়োজনের পিছনে। আন্তর্জাতিক ডিজিটাল সম্প্রচারের স্বত্ব পাওয়ার দৌড়ে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো বড় সংস্থার নাম রয়েছে। বিশ্ব জুড়ে নিজেদের পরিষেবা বাড়ানোর পর জিওহটস্টারও এই দৌড়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে।

ITW ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত বলেন, ‘এই ঐতিহাসিক ম্যাচের একচেটিয়া স্বত্ব পাওয়া আমাদের কাছে গর্বের বিষয়। জাপানের মাটিতে প্রথম বার ভারতের খেলা বিশ্ব ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রচার এবং বাণিজ্যিক দিকের পুরো দায়িত্ব আমাদের হাতে থাকায় দর্শকদের জন্য উন্নত মানের অভিজ্ঞতা তৈরি করার সুযোগ রয়েছে।’

এশিয়ান গেমসের প্রস্তুতিও সেরে নেবে ভারত

এই ম্যাচটি শুধু ভারত ও জাপানের প্রথম সাক্ষাৎ নয়, ২০২৬ সালের এশিয়ান গেমসের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। জাপানেই এশিয়ান গেমসে ক্রিকেটের ম্যাচগুলি হবে। ফলে শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাবে জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *