Bengaluru: শেষবার…! প্রাক্তন প্রেমিকের সঙ্গে হোটেল রুমে গৃহবধূ, যা যা ঘটল বন্ধ দরজার পিছনে শরীরে কাঁটা দেবে – Bengali News | Bengaluru Techie Stabs Married Lover 17 Times in Hotel, Mother of Two Killed
বাঁদিকে অভিযুক্ত যশেস, ডান দিকে নিহত হরিণীImage Credit source: X
বেঙ্গালুরু: ওয়োর হোটেলে রক্তারক্তি কাণ্ড। ৩৩ বছরের বিবাহিত প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ২৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনা বেঙ্গালুরুর। নিহতের নাম হরিণী। সেখানকার পূর্ণপ্রজ্ঞার কাছেই একটি হোটেল উঠেছিলেন তারা। তারপর সেই ঘরের মধ্য়ে চলল নৃশংস কাণ্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই ওয়ো রুমে গিয়েছিলেন হরিণী ও অভিযুক্ত যুবক যশেস। বেঙ্গালুরুর একটি অনামী তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করে সে। মাঝে মধ্যেই হরিণীর সঙ্গে হোটেলে যেতেন যশেস। পূর্ব পরিচিতি, পরে প্রেম। সেই থেকেই ব্যক্তিগত সময় কাটাতেই ওয়ো রুম ছিল তাদের প্রথম পছন্দ।
তবে শুক্রবারের সাক্ষাৎটা প্রতিবারের মতো ছিল না। ইতিমধ্য়েই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করতেই বেরিয়ে এসেছে, সেই দিনের সব তথ্য। বেঙ্গালুরুর সুব্রমন্যপুরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘হোটেল ঘরে তুমুল ঝগড়া চলে ওই দু’জনের মধ্য়ে। অনেক দিন ধরেই যশেসের সঙ্গে সম্পর্ক ছিল হরিণীর। কিন্তু এবার সেই সম্পর্কে দাঁড়ি টানতে চেয়েছিলেন তিনি। এমনকি, আগে যেমন ঘনঘন যশেসের সঙ্গে তিনি দেখা করতেন, তাও বন্ধ করার প্রস্তাব দেন।’
পুলিশের সংযোজন, ‘দূরত্ব তৈরির কথা শুনে চটে যান যশেস। নিজের মাথা ঠিক রাখতে না পারে, ছুরি বের করে মহিলার উপর বারবার কোপ চালায় সে।’ ময়নাতদন্তে নিহতের গোটা শরীরে মোট ১৭টি কোপের দাগ পাওয়া গিয়েছে।
কিন্তু হঠাৎ করে যশেসের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছিলেন হরিণী? পুলিশ জানিয়েছে, হরিণী বিবাহিত, দুই সন্তানের মা। যশেসের সঙ্গে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক বজায় রাখলেও, সেই রাখঢাক বেশিদিন থাকে না। জানতে পেরে যায় তার পরিবার। তখনই যশেসকে ডেকে সম্পর্ক শেষ করার কথা বলেন হরিণী। তারপরেই চরম পরিণতি।
