রাষ্ট্রপুঞ্জের নতুন মানচিত্রে অরুণাচল, আকসাই চিন নিয়ে বিতর্ক, কড়া বার্তা দিল নয়াদিল্লি
তবে এ বিষয়ে ভারতের বক্তব্য, ইকুয়াল আর্থ যে নতুন মানচিত্র আনছে, সেখানে কোনও দেশের বর্তমান সীমান্তে কোনও বদল আনা চলবে না। ‘কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের সরকারি ম্যাপে যে ভাবে দেখানো আছে, সেই ভাবেই দেখাতে হবে। ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট ও তা কোনও ভাবেই আপসযোগ্য নয়,’ বলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ফলে ‘মানচিত্র সংশোধন’-এর নামে রাষ্ট্রপুঞ্জের এই নতুন মানচিত্রে ভারতের সীমান্ত কী ভাবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়ে নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে অরুণাচল ও আকসাই চিনকে ঘিরে ভারত-চিনের দীর্ঘদিনের বিরোধের আবহে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।